Microsoft Office 3 in 1 Bundle
মাইক্রোসফট অফিস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি সফটওয়্যার - MS Word, MS Excel ও MS Powerpoint শিখুন একটি কোর্স বান্ডেলের মাধ্যমেই। পড়াশোনা কিংবা ক্যারিয়ার - যেকোনো ক্ষেত্রে নিজেকে এগিয়ে রাখুন মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টে দক্ষ হয়ে।
abc
কোর্স সম্পর্কে বিস্তারিত যারা মাইক্রোসফট অফিস সম্পর্কে বেসিক ধারণা রাখেন কিন্তু অ্যাডভান্সড লেভেলে কাজ করতে গিয়ে আটকে যান। যেসব ছাত্র বিভিন্ন একাডেমিক ডকুমেন্ট যেমন, রিপোর্ট, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, ইত্যাদি সহজেই ফরম্যাটিং করতে চান। যেসব প্রফেশনাল একই সাথে মাইক্রোসফট অফিস এর সবচেয়ে প্রয়োজনীয় তিনটি সফটওয়্যারের খুঁটিনাটি শিখে কাজের গতি বাড়াতে চান।
abc
তথ্য-প্রযুক্তির বর্তমান যুগে পড়াশোনা অথবা ক্যারিয়ারের প্রয়োজনে আমাদের মাইক্রোসফট অফিসের সফটওয়্যার গুলো (মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা পাওয়ারপয়েন্ট) ব্যবহার করার প্রয়োজন পড়ে। এই তিনটি সফটওয়্যার ভালোভাবে না শেখা থাকলে খুব সাধারণ কাজ করতেও অন্যদের সাহায্য নিতে হয়। তাই নিজের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে খুব ভালোভাবে মাইক্রোসফট অফিসের গুরুত্বপূর্ণ তিনটি সফটওয়্যারের - মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট এবং এক্সেলের ব্যবহার শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজকাল যেকোনো ভালো চাকরিতে ধরেই নেয়া হয়, আপনি মাইক্রোসফট অফিস সম্পর্কে ভালো ধারণা রাখবেন। ছাত্র অবস্থায়ও জানা থাকা প্রয়োজন মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট কিংবা এক্সেল-এর কাজ। মাত্র এই তিনটি সফটওয়্যারের ব্যবহার শিখে নিলে আপনার ক্যারিয়ার এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস আপনি নিজেই বানাতে পারবেন।
একইসাথে এই সব কিছু শেখার সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে টেন মিনিট স্কুলের "Microsoft Office 3 in 1 Bundle!" কোর্স। মাইক্রোসফট অফিস এর MS Word, MS Excel এবং MS Powerpoint এর বেসিক থেকে অ্যাডভান্স সকল খুঁটিনাটি জানা থাকলে স্টুডেন্ট লাইফে ভালো রেজাল্টের সাথে সাথে প্রফেশনাল লাইফের প্রস্তুতিও হবে নিশ্চিন্তে।
আর দেরি না করে, মাইক্রোসফট অফিসের এই তিনটি সফটওয়্যার শিখে নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে ভর্তি হোন “Microsoft Office 3 in 1 Bundle” কোর্সে। আপনি তিনটি সফটওয়্যারের শেখার সাথে তিনটি আলাদা সার্টিফিকেটও পাবেন ।
abc
