Web Design
টেকনোলজির জগৎ সম্পর্কে যারা খোঁজ রাখেন তারা অবশ্যই জানেন বর্তমান সময়ে ওয়েবসাইট ডিজাইন করতে জানা ব্যক্তির কদর কত বেশি। প্রযুক্তির এই যুগে প্রত্যেক প্রতিষ্ঠানেরই ওয়েবসাইট থাকা জরুরি হয়ে দাঁড়িয়েছে। আর তাই, ক্রমাগত বেড়েই চলেছে দক্ষ ওয়েব ডিজাইনারের চাহিদা।
একটি ওয়েবসাইট দেখতে কেমন হবে তার একটি টেমপ্লেট তৈরি করার কাজই হচ্ছে ওয়েব ডিজাইন। এই ডিজাইন শুধু দৃষ্টিনন্দন হলেই হয় না, বরং একই সাথে কার্যকরও হতে হয়। একজন পেশাদার ওয়েব ডিজাইনারের দু’টি বড়ো স্কিল থাকতেই হয়- প্রোগ্রামিং স্কিল ও ডিজাইন সেন্স। এছাড়াও বিস্তারিত আরো অনেক স্কিল তো আছেই।
প্রোগ্রামিং একটু সময় সাপেক্ষ স্কিল হওয়ায় অনেকেই ওয়েব ডিজাইন শিখতে ভয় পান। অথচ এটি এমন একটি স্কিল যা শিখলে অন্যান্য অনেক সহজ স্কিলের তুলনায় বেশি আয় করা যায়। তাই আপনার প্রয়োজন এমন একটি গাইডলাইন যা আপনাকে সহজ উপায়ে ওয়েব ডিজাইন শেখাবে। আর এ কাজে আপনার ভরসা হতে পারে টেন মিনিট স্কুলের 'Web Design' কোর্স।
এই কোর্সে আপনি পাবেন ওয়েব ডিজাইনার হিসেবে ক্যারিয়ার শুরু করার পরিপূর্ণ গাইডলাইন। ওয়েব ডিজাইনের জন্য প্রয়োজনীয় স্কিলের পাশাপাশি এই কোর্সে হাতে-কলমে শেখানো হবে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিকস, দেয়া হবে এক্সক্লুসিভ চিটশীট। তাই একজন সফল ওয়েব ডিজাইনার হওয়ার পথে আপনার যাত্রা শুরু করতে এনরোল করুন টেন মিনিট স্কুলের ‘Web Design’ কোর্সে।
